হিন্দু ধর্ম সংগীত
মাহমুদুল হাসান নিজামী
ব্রম্ম তুমি সাজালে গো
জগতসভা অপরূপা
প্রথম মানব সৃষ্টিলোকে
মহামনু শতরূপা
ব্রম্ম বিষ্ণু শিব মহান
প্রতিমূর্তি দেবতার
শ্রীকৃষ্ণ শ্রীরাম বিষ্ণুর দুই অবতার।।
ব্রম্ম করেন সৃষ্টি যত
বিষ্ণু করেন লালন পালন
শিব আনেন ধ্বংস লীলা
ধরনীতে ছারখার
শ্রীকৃষ্ণ শ্রীরাম বিষ্ণুর দিই অবতার।।
ব্রম্ম তুমি হরি তুমি
ওগো নারায়ণ
প্রথম সৃষ্টি জলদী
তব আরোহণ
ব্রম্ম বিষ্ণু শিব শত হাজারো নামে
আরতি আরাধনা কোটি দেবতার
শ্রীকৃষ্ণ শ্রীরাম বিষ্ণুর দুই অবতার।।
মহাকালী দুর্গা দেবী
তুমি পার্বতী
লক্ষ্মী আনেন লক্ষ্মী যতো
বিদ্যা সরস্বতী
রাধার সঙ্গী শ্রীকৃষ্ণ
রাম সঙ্গী সীতার
শ্রীকৃষ্ণ শ্রীরাম বিষ্ণুর দুই অবতার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন