বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিখ্যাত বাংলা কবিদের কবিতা

যে যেভাবে ভালো থাকে
থাকতে দাও তাকে
- মাহমুদুল হাসান নিজামী 

যে যেভাবে ভালো থাকে
থাকতে দাও তাকে
সবাইতো  নিজের মতো
স্বপ্নগুলো আকেঁ।
মনের ভেতর মন রেখে
মনের মতো চলে
 ইচ্ছেগুলো কাজের মাঝে
মনের কথা বলে।
যে যেভাবে চলতে চায়
চলুক তাহার মত
নিজের মতে নিজে চলায়
শান্তি অবিরত।
নিজের মতো নিজে চলা
মনের অভিলাষ
কারো মতে বাঁধা পেলে
অন্য  পরিহাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন