মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

শিশুকে যেভাবে গড়বেন

শিশুর জন্য
মাহমুদুল হাসান নিজামী 

উপহাসে বড় হলে 
সেই শিশুটি ভীরু হয় 
নিন্দার মাঝে বড় হলে 
নিন্দুক হওয়ার থাকে ভয় 
বেড়ে উঠলে সংশয়ে 
প্রতারণা শিখে সে 
শত্রুতায় বড় হলে 
শত্রুতা শিখে যে 
ভালোবাসায় বড় হলে 
ভালোবাসা থাকে 
উৎসাহে বড় হলে 
আত্ম বিশ্বাস রাখে 
সত্যের মাঝে বড় হলে 
সুবিচারক হয় 
বড় হলে প্রশংসায়- 
গুনী স্বভাব রয় 
ভাগ করে খেতে শিখলে 
বিবেচক হয় বড় হয়ে
ধৈর্য্য নিয়ে বড় হলে-
সবি নেয় সয়ে
শৈশবে বড় হলে 
সুখী পরিবেশে
ভালোবাসা সুন্দর মন 
পাবে অনায়াসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন