মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সেরা মানুষের জীবনী

একটিপরিচয়

কবি মাহমুদুল হাসান নিজামী (বাংলাদেশ)
কবি , গবেষক ও সম্পাদক - দৈনিক দেশজগত । ২০২১ গ্রন্থমেলা পর্যন্ত প্রকাশিত গ্রন্থ- ১২০ টি । কবি নিজামীর লেখা ও প্রচারিত গানের সংখ্যা এক হাজারের ও বেশি। যা গুগলে মাহমুদুল হাসান নিজামী লিখে সার্চ দিলেই পাওয়া যায় । সাহিত্য -কবিতা- ছড়া ইতিহাস ও গবেষণা সহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী , ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলাের বাংলা ভাষায় সর্ব প্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে । ড . মুহাম্মদ শহীদউল্লাহর পর আরবী , ফার্সি , উর্দু , ইংরেজিসহ বহু ভাষা জানার মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর । বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলো বাংলা সাহিত্যে নবসংযোজন সৃষ্টি করেছে । জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা- কবি মাহমুদুল হাসান নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ । ইউটিউবে Mahmud Nizami লিখে সার্চ দিলেই সামনে এসে যাবে তার সৃষ্টি সমগ্র । মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন । পিতা- মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা , মাতা - মরহুমা মায়মুনা খাতুন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন